গৃহহীনদের কষ্ট কমাবে যশোর আশ্রয়ণ প্রকল্প-৭১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ১২ জানুয়ারি ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
ভূমিহীন-গৃহহীনদের কষ্ট লাঘব করবে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সাহাবাটি মৌজায় ১ একর ৭৮ শতক জমির উপর নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প-৭১। এ আশ্রয়ণ প্রকল্পে মোট ৭১ জন ভূমিহীন-গৃহহীন প্রত্যেককে দেয়া হবে ২শতক জমিসহ ঘর। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে ২লাখ ৪০হাজার টাকা। চলতি বছরের মার্চ মাসে শেষ হবে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ। এরপর দু’শতক জমির দলিল, নামজারির খতিয়ানসহ সুদৃশ্য রঙিন টিনের ছাউনিযুক্ত দু’কক্ষ বিশিষ্ট থাকার ঘর, রান্নাঘর, টয়লেট, টিউবওয়েল ও ইউটিলিটি স্পেসসহ প্রধানমন্ত্রীর বিশেষ এ উপহার উপকারভোগীদের হাতে তুলে দেয়া হবে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুনিম লিংকন জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের অধীনে সদর উপজেলার চাঁচড়ায় নির্মিত শতবর্ষ আশ্রয়ণ প্রকল্পে ১শ’টি ঘর নির্মাণ করে ১শ’ ভূমিহীন-গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।প্রকল্পের আগে ঘিঞ্জি ঘনবসতি আর দুর্গন্ধময় পরিবেশের কারণে অনেকে যেটাকে বস্তি বলে অভিহিত করতো।এখন ঘর নির্মাণের ফলে সেটাই হয়েছে জেলার দর্শনীয় স্থান। সেখানে ১০০টি পরিবারের জন্যে নির্মিত এ ঘরের পাশাপাশি রয়েছে বিনোদন কেন্দ্র, পুকুর, বৃক্ষরাজি শোভিত সৃজিত বনায়ন, পাকা সড়ক, মসজিদসহ নানা সুবিধা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার চাঁচড়ায় নির্মিত শতবর্ষ আশ্রয়ণ প্রকল্প ও নরেন্দ্রপুর ইউনিয়নের সাহাবাটি মৌজায় নির্মিতব্য আশ্রয়ণ প্রকল্প-৭১ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প অসহায় দুখি ও গরীব মানুষের মুখে হাসি এনে দিয়েছে। এ প্রকেল্পর আওতায় গৃহহীনরা তাদের বসতভিটার ঠিকানা পেয়েছেন। প্রকল্পটি গৃহহীন মানুষের জন্য শুধু বাসস্থানই নয়, সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধাও দিয়েছে। যা দেশের এসডিজির লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করছে।এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসীন, আশ্রয়ন-২ প্রকল্প পরিচালক যুগ্ন সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







